অবশেষে খুলল তাজমহল

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য তাজমহল।
অবশেষে ছয় মাস পর পর্যটকদের জন্য তাজমহলের দরজা খুলে দেওয়া হলো।
এর আগে এতো দীর্ঘ সময় ধরে কখনই তাজমহল বন্ধ রাখা হয়নি।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত মার্চে পর্যটকদের জন্য তাজমহল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তবে বর্তমানে মাত্র ৫ হাজার পর্যটককে প্রতিদিন তাজমহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
একই সঙ্গে তাদের নিরাপত্তার বিভিন্ন বিধি-নিষেধ অবশ্যই মেনে চলতে হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.