১ অক্টোবর থেকে সৌদিতে বিমানের ফ্লাইটের অনুমোদন, মেলেনি ল্যান্ডিং পারমিশন

এয়ারলাইন্স ডেস্ক : ১ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে সৌদি আরব।
আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায় নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন।

তিনি বলেন, সৌদি ১ অক্টোবর ২০২০ থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে। আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক।
কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায় নি।
ফলে যাত্রীদের আসন বরাদ্দ আরম্ভ করার জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে।
ফ্লাইট ঘোষণার পূর্বে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.