সৌদিগামী ফ্লাইটের সংখ্যা আরো বাড়লো বাংলাদেশ বিমান

ছুটিতে দেশে আসা প্রবাসীদের সৌদিতে ফেরাতে আরো ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৮ -২০শে মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চে রিয়াদগামী বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান আগামী ২৯শে সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০শে সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮-২০শে মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯শে মার্চের রিয়াদগামী ফিরতি টিকিটধারী যাত্রীদেরকে এই ফ্লাইটে বুকিং দেয়ার জন্য বাংলাদেশ বিমানের সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৫-২৬শে সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে।
বুকিং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিং এর জন্য অবহিত করা হবে।
তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.