চলতি বছরের শুরুর দিকে থাইল্যান্ডে গিয়ে একটি হোটেলে থাকেন যুক্তরাষ্ট্রের এক পর্যটক।
সে সময় হোটেলের কর্মচারীদের সঙ্গে তাঁর গোলমালের ঘটনা ঘটে।
হোটেল ছাড়ার পর তিনি বিভিন্ন ওয়েবসাইটে ওই হোটেল সম্পর্কে নেতিবাচক রিভিউ পোস্ট করতে থাকেন।
এ ঘটনায় ওয়েসলি বার্নস নামের ওই পর্যটকের বিরুদ্ধে মামলা করেছে হোটেল কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ, ওয়েসলি হোটেলের সুনাম ক্ষুণ্ন করছেন।
দোষী প্রমাণিত হলে মার্কিন ওই নাগরিকের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।