‘ঢাকা থেকে সৌদি প্রতি সপ্তাহে চলবে ২০ ফ্লাইট’

সৌদি প্রবাসীদের ইকামা বাড়ানো নিয়ে নানা জটিলতার পর অবশেষে আগামীকাল থেকে ঢাকা থেকে ২০টি ফ্লাইট যাবে সৌদি আরবে।
যার ফলে ২৫ হাজার নতুন কর্মী সৌদি আরবে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই কদিনে প্রায়ে সাড়ে ছয় হাজার কর্মী সৌদিতে গিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সপ্তাহে ২০টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১০টি ও সৌদি আরব ১০টি ফ্লাইট পরিচালনা করবে।

যাদের কাজের অনুমতি নেই তাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদের নিয়োগ কর্তা কাজের অনুমতি দিচ্ছে না তাদের দেশেই কিছু করতে হবে, না হয়, নতুন কাজের সন্ধান করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.