শিগগির বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল ‘এয়ার বাবল’ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ভারতীয় কমিশনার।
তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক সম্পর্ক বাড়ানো ও অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নিতে আলোচনা হয়েছে।
পরে বিক্রম দোরাই স্বামী সংবাদিকদের জানান, পর্যটন ভিসা এখনই চালু না হলেও দ্রুত স্টুডেন্ট ভিসার জট খোলা হবে।
এয়ার বাবল ব্যবস্থায় ভারত থেকে যে যাত্রী বাংলাদেশে আসবেন তিনি শুধু বাংলাদেশেই থাকবেন। আর যিনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন তিনি শুধু ভারতেই থাকবেন।
কূটনীতিকদের পাশাপাশি প্রাথমিকভাবে ব্যবসায়ী ও রোগী-এ দুই ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন।