লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত

করোনা মহামারির কারণে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে পর্যটকশূন্য ছিল কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো।
চলতি বছরের ১৮ মার্চ থেকে বন্ধ হওয়ার প্রায় ৫ মাস পর পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয় গত ১৭ আগস্ট।
স্বাস্থ্যবিধি মানার শর্তে সীমিত আকারে পর্যটনকেন্দ্রগুলো এখন টইটম্বুর।
কিন্তু সরকারের সেই নির্দেশনা সেখানে পুরোপুরি উপেক্ষিত।

সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য ছুটি থাকায় ব্যাপক পর্যটক সমাগম হয়েছে বালিয়াড়ির সৈকতে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সৈকত তীরের হোটেল-মোটেল-কটেজ ও গেস্ট হাউজগুলোর সিট বুকিং শেষ হয়ে গেছে।
শুক্রবার ভোর থেকেই সৈকতে ভীড় জমিয়েছেন অসংখ্য পর্যটক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.