হজযাত্রীদের নিবন্ধন শুরু

download (1)২০১৬ সালের হজযাত্রীদের নিবন্ধন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে, চলবে ৩০ মে পর্যন্ত। হজ প্যাকেজের টাকা, পাসপোর্টের ফটোকপি ও পাসপোর্ট আকারের ছবি নিবন্ধনের সময় জমা দিতে হবে। ব্যাংক থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করে (প্রাক্-নিবন্ধনের মতো) অবশ্যই সংরক্ষণ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত সব হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা করে নিবন্ধন করতে পারবেন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত প্রথম ৮৮ হাজার ১৯৭ হজযাত্রী নিবন্ধন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনার জন্য হজ প্যাকেজের টাকা (একটি প্যাকেজে ২ লাখ ৭৬ হাজার ৯০৩ টাকা, অন্য প্যাকেজে ৩ লাখ ৩২ হাজার ২৯ টাকা) সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
বেসরকারি ব্যবস্থাপনার জন্য হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা নিজ নিজ এজেন্সির মাধ্যমে প্রাক্-নিবন্ধনের মতো অনুমোদিত ২৩টি ব্যাংকে জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর পিলগ্রিম আইডি তৈরি হবে। পিলগ্রিম আইডি না পেলে হজে যাওয়া যাবে না। পছন্দনীয় হজ প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ সাপেক্ষে হজযাত্রী হিসেবে নিশ্চিত করলে এজেন্সি সৌদি আরবের নিয়ম অনুসরণ করে হজযাত্রীর জন্য তাসরিয়াযুক্ত বাড়ি, খাবার, কোরবানি ও ভিসার ব্যবস্থা করে হজযাত্রার তারিখ জানাবে হজযাত্রীকে। এর মধ্যে প্রয়োজনীয় টিকা দিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ, হজে যাওয়ার প্রস্তুতিসহ প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করতে হবে।
হজের ওয়েবসাইটে হজযাত্রীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। তা হলো, নিবন্ধনের টাকা পরিশোধের পর কোনো তথ্য সংশোধনের সুযোগ নেই, তাই ডেটা এন্ট্রির সময় সতর্কতার সঙ্গে তথ্য দিতে হবে। নতুন করে জাতীয় পরিচয়পত্র এন্ট্রি করার সুযোগ নেই। পাসপোর্টের মেয়াদ অবশ্যই ৩০ মার্চ, ২০১৭ সাল পর্যন্ত থাকতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.