পর্যটকদের জন্য উন্মুক্ত হলো থাইল্যান্ড

সারা বিশ্বের পর্যটকদের অন্যতম গন্তব্য থাইল্যান্ড সব দেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিশেষ ট্যুরিস্ট ভিসা (এসটিভি) নামে একটি নতুন সংশোধিত প্রোগ্রামের আওতায় দেশটি করোনা পরিস্থিতির মধ্যেও পর্যটকদের ভ্রমণের জন্য স্বাগত জানাচ্ছে।

তবে ভ্রমণকারীদের অবশ্যই থাইল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে হবে বলে জানানো হয়েছে সরকারে পক্ষ থেকে।
একই সঙ্গে এই সময়ে থাকার জায়গার প্রমাণপত্র সঙ্গে থাকতে হবে।

বুধবার এ খবর জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট।

এসটিভি এতদিন চালু ছিল খুব কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য।
তবে এই সুবিধা নিয়েছেন মাত্র ২৯টি দেশের ৮২৫ জন পর্যটক।
যারা ছয়টি বিলাসবহুল ইয়টস ব্যবহার করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.