জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছেছে করোনা টিকার প্রথম চালান

শুক্রবার জাপানে করোনাভাইরাসের প্রতিষেধকের প্রথম চালান এসে পৌঁছেছে বলে শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

জাপানের নারিতা বিমানবন্দরে প্রথম দফায় যুক্তরাষ্ট্র ও জার্মান প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি ফাইজার-বায়োএনটেকের চার লাখ ডোজ টিকা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে এসে পৌঁছেছে। খবর জাপানের বার্তা সংস্থা কিয়োদোর।

এসব টিকা সংরক্ষণের জন্য জাপানজুড়ে টিকাদান কেন্দ্রগুলোতে ২০ হাজার আলট্রাকুল ফিজার স্থাপন করা হয়েছে।

কারণ ফাইজারের এ টিকা মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

জাপানের ১০০ হাসপাতালের ২০ হাজার চিকিৎসক ও নার্স প্রথম দফায় টিকা নেবেন বলে জানা গেছে।

করোনাভাইরাসে জাপানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার লাখ ১২ হাজার ১২৫ জন এবং মারা গেছেন মোট ছয় হাজার ৮০০ জন।

আগামী সপ্তাহ থেকে করোনার সম্মুখযোদ্ধাদের দিয়ে প্রথমে এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে জাপানে।

জাপান ১২ কোটি ৬০ লাখ নাগরিকের টিকা নিশ্চিত করতে ফাইজার, অক্সফোর্ট ও মডার্না কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.