পর্যটনসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী শ্রীলঙ্কা

পর্যটন অবকাঠামো নির্মাণসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে শ্রীলঙ্কা। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নবনিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন দীপাল সুরেশ সেনাভিরত্ন এ আগ্রহের কথা জানান।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কান উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি।
শ্রীলঙ্কান উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করতে পারেন।’ এসময় শেখ হাসিনা বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উদার বৈদেশিক বিনিয়োগ নীতির কথা উল্লেখ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.