দুবাই ফিরতে বাংলাদেশিদের ‘অনুমোদন’ লাগবে না

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বৈধ বাসিন্দাদের ফিরে আসতে এখন থেকে আর জেনারেল ডিরেক্টরি অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স থেকে অনুমোদনের দরকার হবে না বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

ফলে এখন থেকে দুবাই প্রবাসীদের ফিরতে কোনো ধরনের অনুমতি নেয়া লাগবে না।
বুধবার আমিরাতের স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ফিরে আসা গ্রাহকেদেরকে ই-মেইলে উল্লেখ করা হয়েছে, দুবাইয়ের আবাসিক ভিসাধারীদের অনুমোদনের দরকার নেই।

১২ ফেব্রুয়ারি থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে।
তাই বর্তমানে দুবাইয়ে ফেরত আসা যাত্রীদের পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই।

এর আগে, দুবাইয়ের সব বাসিন্দাদের আমিরাতে ফিরে আসতে জিডিআরএফএ অনুমোদনের প্রয়োজন ছিল।

তবে সফরের জন্য এখন থেকে যাত্রীদেরকে ৭২ ঘণ্টা মেয়াদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্টে সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.