পৃথিবীর মতো মঙ্গলেও বৃহৎ আগ্নেয়গিরি

মঙ্গলেও পৃথিবীর মতো রয়েছে আগ্নেয়গিরি। সম্প্রতি এ গ্রহটিতে সন্ধান পাওয়া গেছে সৌরজগতের মধ্যে সবচেয়ে বড় একটি বড় আগ্নেয়গিরির। এর নাম অলিম্পাস মন্স। এটি রয়েছে গ্রহটির থারসিস নামক এলাকায়।

গ্রহটির থারসিস এলাকায় শনাক্ত হওয়া অন্য তিনটি আগ্নেয়গিরির নাম অ্যাসক্রেয়াস মন্স, প্যাভনিভমন্স ও আরসিয়া মন্স। এ এলাকার পূর্ব দিকে রয়েছে নকটিস ল্যাবিরিন্থাস উপত্যকা। পশ্চিম দিকে আছে আরও বড় উপত্যকা, যার নাম ভেল্স মারিনেরিস।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশযান আল-আমাল সম্প্রতি অলিম্পাস মন্সের ছবি তুলে পাঠিয়েছে , ইংরেজিতে যার নাম হোপ। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার সেই ছবি প্রকাশ করেছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে পা ছোঁয়ানোর পর বহু ছবি পাঠিয়েছে নাসার ল্যান্ডার ও রোভার পারসিভিয়ারেন্স। এর কয়েক দিন আগে কক্ষপথ থেকে লাল গ্রহের ছবি তুলে পাঠিয়েছিল চীনের মহাকাশযান তিয়ানওয়েন-১।

আমিরাতের হোপ মহাকাশযানে নাসার রোভার পারসিভিয়ারেন্সের মতো কোনো ল্যান্ডার বা রোভার নেই। দেড় বছর ধরে মঙ্গলের বায়ুম-ল ও ঋতু পরিবর্তনের বিষয়ে অনুসন্ধান চালাতে হোপ মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণ করবে ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.