ভোগান্তি ছাড়াই মিলছে চার দেশের টিকিট

সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে যেতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশি কর্মীদের জন্য শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালু হয়েছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি, আমিরাত, ওমান, কাতার- এই চার দেশের টিকিট সহজে পাওয়া গেলেও সিঙ্গাপুরের টিকিট মিলছে না।
এ বিষয়ে কিছুই জানাতে পারেনি বিমানের মতিঝিল অফিসের কর্মকর্তারা।

তবে সোমবার সকাল ১০টা থেকেই আগত যাত্রীদের টিকিট দেয়া শুরু হয়েছে। কোনো ভোগান্তি ছাড়াই সবাই নিজ নিজ গন্তব্যের টিকিট পাচ্ছেন।
অনেকেই আবার নিদিষ্ট তারিখে ফ্লাইট আছে কি-না খোঁজ নিতে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.