মঙ্গল গ্রহে ড্রোন ওড়াল নাসা

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে প্রথমবারের মতো ড্রোন ওড়াল।

সোমবার (১৯ এপ্রিল) মঙ্গল গ্রহের উপর দিয়ে সফলভাবে ইনজেনুইটি নামে একটি ড্রোন ওড়াতে সক্ষম হয় তারা। কারিগরি ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহের দেরির পর অবশেষে লাল গ্রহ মঙ্গলের আকাশে ওড়ে স্বনিয়ন্ত্রিত এই ড্রোনটি।

ড্রোনটি এক মিনিটেরও কম সময় উড়লেও, এটিকে স্বয়ংক্রিয়ভাবে চালু করতে পারায় একে বড় অর্জন হিসেবে দেখছেন গবেষণা সংস্থাটির কর্মকর্তারা।

গত সপ্তাহে ৪ পাউন্ড ওজনের এই মিনি হেলিকপ্টারটির হাই স্পিড টেস্টের পর এর উড্ডয়ন বাতিল করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.