দেশের দুই স্থলবন্দরে ৩১ মে পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ

ভারতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশের দুই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার তৃতীয় দফায় ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে, আজও দূতাবাসের ছাড়পত্র নিয়ে হিলি ও বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন ভারতে আটকে পড়া যাত্রীরা।

স্থানীয় তিনটি হোটেলে হিলি ইমিগ্রেশন দিয়ে আসা পাসপোর্ট যাত্রীদের রাখা হচ্ছে। তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হোটেলগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের।

এদের মধ্যে ক্যান্সার ও লিভারসহ জটিল রোগে আক্রান্তদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

করোনা পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে। ব্যবসায়িরা বলছেন, বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কমে আসছে এ পথে বাণিজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.