হঠাৎ কমে গেছে রেমিট্যান্স।
চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার ।
টাকার হিসাবে যার পরিমাণ ১৫ হাজার ৯০৭ কোটি টাকা।
যা গেল জুন মাসের চেয়ে ছয় কোটি ৯৩ লাখ ডলার কম।
এছাড়া ২০২০ সালের জুলাই মাসের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম।
সোমবার বাংলাদেশ ব্যাংক এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এতে উল্লেখ করা হয়, জুলাই মাসে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৯০৭ কোটি টাকা।
যা আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ২৭ দশমিক ৯৭ শতাংশ কম।
গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।
এদিকে হঠাৎ প্রবাসী আয় কমে যাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে।
এর ফলে প্রবাসীদের আয়ও কমে যাওয়ার কারণে রেমিট্যান্স কমে গেছে।