দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত।
পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখরিত এ সৈকত। তবে পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই।
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর কুয়াকাটা সমুদ্র সৈকতে বাড়তে থাকে পর্যটকদের আগমন।
শুক্রবার ছিলো পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দ্বিতীয় দিন।
প্রথম দিন বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের দেখা না মিললেও দ্বিতীয় দিন ভ্রমণ পিপাসুদের পদভারে মুখরিত হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটা।
১৪১ দিন পর সূর্যোদয়-সূর্যাস্তের কুয়াকাটা সমুদ্র সৈকত পেলো কয়েক হাজার ভ্রমণ পিপাসু পর্যটক।
কুয়াকাটার আশেপাশের ১৪টি স্পটে ছড়িয়ে ছিটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে আগত পর্যটকদের।