‘২০২১ সালের মে মাসে ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধের সময় ফিলিস্তিনিদের বিপক্ষে মানবাধিকার লঙ্ঘনের কিছু কনটেন্ট অন্যায়ভাবে সরিয়ে ফেলেছে এবং গোপন করেছে ফেসবুক।
এই কনটেন্টগুলো ফিলিস্তিনি ও তাঁদের সমর্থকেরা প্রকাশ করেছিল।’
সোশাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে এমনই এক অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
মে মাসে ইসরায়েলের গাজা আগ্রাসনের সময় ৬৭ শিশু ও ৩৯ জন নারী সহ মোট ২৬০ ফিলিস্তিনি নিহত হয়।
সে সময় ফিলিস্তিনি ও তাঁদের সমর্থকদের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বিভিন্ন কনটেন্ট অন্যায়ভাবে মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
পরে সাফাই গায়- সেটা নাকি ছিল একটি ‘টেকনিক্যাল এরর’।
‘ফেসবুক কর্তৃপক্ষের এই এরর মেনে নেওয়া এবং সামান্য রিকভারি যথেষ্ট নয়।’
দাবি এইচআরডাব্লিউ এর।
