চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মোট ১১ কোটি ৬১ লাখের বেশি।
এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ৬৩ লাখ।
মূলত, করোনার কারণে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে।
সম্প্রতি এক জরিপে এমনটাই উঠে এসেছে। তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসব্যাপী এক জরিপে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
দেশের টেলিনর গ্রুপ, গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপে দেখা গেছে, করোনার শুরুর পর থেকে বাংলাদেশের ৮৬ শতাংশ তরুণ ইন্টারনেটে বেশি সময় কাটাচ্ছেন।
এর মধ্যে ৩৫ শতাংশ তরুণেই আবার দিনরাত সবসময়ই ইন্টারনেট ব্যবহার করেন। ১৫ শতাংশ সন্ধ্যায় আর ২ শতাংশ শুধু স্কুল চলাকালে ইন্টারনেট চালু রাখেন।
বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান ও থাইল্যান্ড- এ চারটি দেশে জরিপটি পরিচালনা করা হয় বলে জানিয়েছেন গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন্স ম্যানেজার তাজরিবা খুরশীদ।
