অবাক করা ব্যাপার।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ অপরাধীদের ওপর নজরদারি করতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে।
এই কাজ না করতে তাদের চিঠি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
শুক্রবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনেরই আরেক গণমাধ্যম দ্য গার্ডিয়ানই এই ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টি সামনে আনে। এরপর চিঠি দেয় ফেসবুক।
এই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবহার নিষিদ্ধ।
চিঠিতে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট রয় অস্টিন লিখেছেন, এখানে অ্যাকাউন্ট তৈরির সময় অফিসারদের (পুলিশ) অবশ্যই নিয়ম অনুসরণ করতে হবে।
জাল আইডি তৈরির মতো কার্যক্রম অবশ্যই পুলিশ বিভাগকে বন্ধ করতে হবে।
