যৌন হয়রানির দায়ে ব্রিটিশ রাজ পরিবারের পদ-পদবি খোয়ালেন প্রিন্স অ্যান্ড্রু।
তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় সন্তান।
এখন থেকে তার নামের সঙ্গে আর রয়েল হাইনেস থাকছে না।
যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলায় লড়ছেন তিনি।
এর মাঝেই রাজপ্রসাদের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো।
বাকিংহাম প্যালেস থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এক ঘোষণায় জানানো হয়, যৌন হয়রানির অভিযোগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ও প্রিন্স চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় ও ডিউক অব ইয়র্ক হিসেবে প্রাপ্ত সামরিক পদবী বাতিল করেছেন রানি এলিজাবেথ।
এদিকে সশস্ত্রবাহিনী থেকে প্রিন্স অ্যান্ড্রুর পদমর্যাদা কেড়ে নিতে রানির কাছে চিঠি লিখেছিলেন ব্রিটিশ নৌবাহিনী, বিমান বাহিনী ও ব্রিটিশ সামরিক বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তা।
৯৫ বছর বয়সী রানি দেশটির সশস্ত্র, নৌ ও বিমান বাহিনীর বর্তমান প্রধান।