জাকার্তা বিমানবন্দরে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি

ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের উপর বিদেশী পর্যটক ও ইন্দোনেশিয়ার নাগরিক (যারা বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন) তাদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে, পর্যটকরা ইন্দোনেশিয়ার অন্যান্য বিমানবন্দরগুলো ব্যবহার করতে পারবেন।

দেশটির পরিবহন মন্ত্রী জানান, সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরণ অমিক্রনের বৃদ্ধির কারণে সাময়িক এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে করোনাভাইরাসে গত রোববার পর্যন্ত ৩৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনার টিকা দেওয়া হলে করোনায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

নতুন এ নিষেধাজ্ঞা বিদেশী পর্যটক এবং ইন্দোনেশিয়ার নাগরিক যারা ছুটিতে বিদেশে ভ্রমণে গিয়েছেন তাদের জন্য প্রযোজ্য।
করোনার সংক্রমণ কমাতে পর্যটকদের উপর সাময়িক এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, যে সব বিদেশী পর্যটক ছুটিতে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন।
তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.