একটা সময় বিমানের সিটে বসলে গায়ে পানি পড়তো: প্রধানমন্ত্রী

বিএনপি আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুরাবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবস্থা এমন জরাজীর্ণ ছিল যে বিমানের সিটে বসলে গায়ে এসির পানি পড়তো।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলাকা ভবনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এই জরাজীর্ণ বিমানে যখন চড়তাম, এখনও মনে আছে সেখানে ভাল করে কোনো গানও শোনা যেত না।
আর জানালার পাশের সিটে বসলে ঝর ঝর করে গায়ে এসির পানি পড়ত।
কোন মতে কাপড় দিয়ে সেই পানি বন্ধ করা হত।
এমনই দুর্দশা ছিল আমাদের বিমানের।
বরং আমি সবসময় আমাদের পাইলটদের ধন্যবাদ জানাতাম, এ ধরনের একটা অবস্থায় তারা যে সাহস করে বিমান চালাচ্ছে।
এটাই আমার কাছে বড় জিনিস মনে হত।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখন দেখি তারা নিউইয়র্ক, ব্রাসেলস, প্যারিস, ফ্রাংকফুর্ট, মুম্বাই, নারিতা এবং ইয়াঙ্গুন রুটে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
চরম লোকসান আর অব্যবস্থাপনায় বিমান মুখ থুবড়ে পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.