‘পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়া হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কেট খুলে দেওয়া হবে।
আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। ছাত্ররা নাকি ঢাকা অচল করার ঘোষণা দিয়েছে।

এছাড়া বুঝে বা না বুঝে ইডেনের শিক্ষার্থীরাও রাস্তায় নামার কথা বলেছে। পরিস্থিতি ঘোলা না করে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূল মনে হচ্ছে।
এরকম থাকলে মার্কেট খুলে দেব।

এদিকে, নিউ মার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজের সংঘর্ষের পর দোকানপাট বন্ধ রয়েছে।
তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের কেউ আজকে রাস্তায় নামেনি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.