টরেন্টো ফ্লাইট নিয়ে এখনও প্রস্তুত নয় বিমান

ঢাকা থেকে ইস্তানবুল হয়ে ২৮ জুন থেকে টরেন্টো ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তবে এখনও টিকিট বিক্রির বিষয়টি সমাধান করতে পারেনি তারা।
ফলে নিজেদের ওয়েবসাইট ছাড়া এই রুটের টিকিট বিক্রি শুরু করতে পারছে না বিমান।

বুধবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
২৮ জুন থেকে ঢাকা-টরেন্টো গন্তব্যের ফ্লাইট ২৮ জুন পরিচালনা করা হবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল। তিনি বলেন, ‘বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিং (এজেন্সি) হয়নি, এ কারণে এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি শুরু হচ্ছে না।
টিকিট ছাড়তে পারছি না। কারণ, বিলিং অ্যান্ড সেটেলমেন্ট প্ল্যানিংয়ের সঙ্গে ট্রাভেল এজেন্সির একটা সম্পর্ক আছে।
এই সমন্বয়ের জন্য যে বিজনেস লাইসেন্স লাগে, সেটি এখনও পাইনি।
এসব না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
কেবল ওয়েবসাইটের টিকিট দিয়ে ফ্লাইট পরিচালনা সম্ভব না।’

সভায় উপস্থিত ছিলেন— বিমান এয়ারলাইনসের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, গ্রাহকসেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামান, পরিচালক (প্ল্যানিং) এয়ার কমোডর (অব.) মো. মাহবুব জাহান খান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. নওসাদ হোসেন, চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.