করোনা বিধি না মানলে বিমান থেকে নামিয়ে দেয়ার নির্দেশ

কোনো যাত্রী যদি মাস্ক পরতে বা স্যানিটাইজার ব্যবাহার করতে আপত্তি জানান, তাহলে প্রয়োজনে তাকে বিমান থেকে নামিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
ভারতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাংঘি ও প্রধান বিচারপতি শচীন দত্তের হাইকোর্ট বেঞ্চ শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন।

ভারতীয় দৈনিক পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ।
বৃহস্পতিবার ভারতজুড়ে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।

এ পরিস্থিতি বিমানের যাত্রীদের জন্য কোভিডবিধি মেনে চলা বাধ্যতামূলক করার বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিল ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

শুক্রবার সেই আবেদনের শুনানি শেষে ডিজিসিএ’র উদ্দেশে আদালত বলেন, ‘বিমানযাত্রীদের অবশ্যই কোভিড বিধি যথাযথভাবে মানতে হবে এবং তা শুধু বিমানবন্দরেই নয়, বিমানের অভ্যন্তরেও। কোনো যাত্রী যদি কোভিডবিধি না মানতে চায়, তাহলে প্রয়োজনে তাকে বিমান থেকে নামিয়ে দেবেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.