কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান।
তবে হঠাৎই বিপত্তি।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান।
কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যায়। তড়িঘড়ি অন্য বিমানে পাঠানো হল যাত্রীদের।
কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল AI ৭৬৩ বিমানের।
সেই বিমান যখন রানওয়েতে পৌঁছয় তখন লক্ষ্য করা যায় জ্বালানি ট্যাঙ্ক থেকে তেল পড়ছে।
বিমানে ছিল প্রায় ১৩০ জন যাত্রী।
এরপরই বিমান থেকে যাত্রীদেরকে নামিয়ে আনা হয়।
যাত্রীদের নামানোর পর বিমান মেরামতির কাজ শুরু করা হয়েছে।
শেষমেষ অন্য বিমানে যাত্রীদেরকে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এই বিমান।
তবে বিমানবন্দর সূত্রের জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা। ইতিমধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর