সিলেট ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে বৃহস্পতিবার

বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ।

তিনি বলেন, রানওয়ের পানি আগেই নেমে গেছে।
অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই।
পানি নেমে যাওয়ার পর রানওয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক ফ্লাইট চলাচল শুরু হবে।
কোনো সমস্যা না হলে এরপর থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে।

বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক বলেন, বাংলাদেশ বিমানের ডমেস্টিক ফ্লাইট বৃহস্পতিবার দুপুর ১২টার পর আছে।
সে অনুযায়ী আমাদের বিমান চলবে।
এছাড়া অন্যান্য ফ্লাইট সকাল থেকেই চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.