সৌদি বিমানে লাগেজ হারিয়ে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। সেখানে নানা দেশ থেকে তারকারা গিয়েছেন। পাকিস্তান থেকে গিয়েছেন মাহিরা খানও। সেখানে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী। জানা গেছে, লাগেজ হারিয়েছে তার।

টুইটারে অভিনেত্রী লিখেছেন, ‘আসার পরে তিন দিন হয়ে গেছে। আমার একটি ব্যাগ সৌদি এয়ারলাইন্স ভুল জায়গায় রেখেছে। দিনে কয়েকবার জিজ্ঞেস করার পরেও আমার লাগেজ কোথায় আছে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। আশা করছি তারা শিগগির এই বিষয়ে জানাবে।

টুইটে মাহিরা খান সৌদি এয়ারলাইন্স, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ফেডারেল তদন্ত সংস্থাকে ট্যাগ করেছেন।

মাহিরাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ছবিতে। এই ছবিতে অভিনেত্রী ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করেছেন।

সূত্র: এনডিটিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.