ঈদুল আজহায় নভোএয়ারের বিশেষ মূল্যছাড়

novo-airঈদুল আজহা উপলক্ষে চারটি রুটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ রুটগুলো হলো ঢাকা-যশোর, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বরিশাল।

নভোএয়ার জানিয়েছে, যাত্রীরা ঈদের আগে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হ্রাসকৃত মূল্যে মাত্র ১ হাজার ৮৮৮ টাকায় যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন। এছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর একই রেটে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণ করা যাবে।

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঈদের আগে ও পরে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ঈদের আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যশোর ও সৈয়দপুর রুটে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া রাজশাহী রুটেও নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঈদের পরে যশোর রুটে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এবং কক্সবাজার রুটে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। —বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.