পাসপোর্ট ছাড়াই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের সুযোগ

পাসপোর্ট ছাড়াই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের সুযোগ পাচ্ছেন রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকরা। ২০২৪ সালের ৩১ মার্চের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রে ভ্রমণের জন্য এই দুই দেশের নাগরিকদের আর পোসপোর্ট প্রয়োজন হবে না। তারা বিমান এবং সমুদ্র পথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রে ভ্রমণের পাশাপাশি যেতে পারবেন নরওয়ে এবং সুইজারল্যান্ডেও। খবর রয়টার্সের

গত শনিবার (৩০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন সরকার কাউন্সিল এ তথ্য জানায়। পাসপোর্ট ছাড়াই ভ্রমণ সুবিধা বৃদ্ধির আওতায় ইউরোপীয় ইউনিয়ন সরকার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। ২৫টি দেশ নিয়ে দশেনজেন অঞ্চল গঠিত হলেও এতে আরও দুটি দেশকে যুক্ত করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র না হলেও শেনজেনে নরওয়ে এবং সুইজারল্যান্ডকে যুক্ত করা হয়েছে। এছাড়া আয়ার‌ল্যান্ড, সাইপ্রাসেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবেন। এই দেশ দুটিও ইইউ’র সদস্য নয়।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হয়েও এতদিন রোমানিয়া এবং বুলগেরিয়ার নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হতো। সীমান্ত অতিক্রম করার সময় পাসপোর্ট দেখাতে হতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.