আফ্রিকায় নেটওয়ার্ক বিস্তৃত করছে ইতিহাদ এয়ারওয়েজ, চালু হচ্ছে ৬টি নতুন রুট

আফ্রিকায় নেটওয়ার্ক বিস্তৃত করছে Etihad Airways, চালু হচ্ছে ৬টি নতুন রুট

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জাতীয় উড়োজাহাজ সংস্থা Etihad Airways আফ্রিকায় তাদের ফ্লাইট নেটওয়ার্ক আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আবুধাবির Zayed International Airport থেকে সরাসরি আফ্রিকার বিভিন্ন গন্তব্যে ছয়টি নতুন রুট চালু করা হবে।

ঘোষণা অনুযায়ী, নতুন রুটগুলোর মধ্যে রয়েছে—

* Abu Dhabi – Accra (ঘানা): ৭ নভেম্বর ২০২৬ থেকে, সপ্তাহে ৪টি ফ্লাইট
* Abu Dhabi – Asmara (ইরিত্রিয়া): ১৭ মার্চ ২০২৭ থেকে, সপ্তাহে ৪টি ফ্লাইট
* Abu Dhabi – Lagos (নাইজেরিয়া): ১৮ মার্চ ২০২৭ থেকে, প্রতিদিন ফ্লাইট
* Abu Dhabi – Kinshasa (ডিআর কঙ্গো): ১৮ মার্চ ২০২৭ থেকে, সপ্তাহে ৩টি ফ্লাইট
* Abu Dhabi – Harare – Lubumbashi – আবুধাবি: ২৪ মার্চ ২০২৭ থেকে, সপ্তাহে ৩টি ফ্লাইট

এয়ারলাইনটি জানিয়েছে, এসব রুটে আধুনিক Boeing 787-9 Dreamliner এবং Airbus A320 উড়োজাহাজ ব্যবহার করা হবে।

নতুন এই সম্প্রসারণের মাধ্যমে আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আঞ্চলিক শহরগুলোর সঙ্গে Abu Dhabi-এর সংযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের জন্য ভ্রমণ সুবিধা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে এই উদ্যোগ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.