জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করছে লুফথানসা

জ্বালানি সংকটে ২০ হাজার ফ্লাইট বাতিল করছে লুফথানসা

ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে জার্মানির জাতীয় বিমানসংস্থা Lufthansa। সংস্থাটি প্রায় ২০ হাজার স্বল্প দূরত্বের ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যয় কমাতে এই পদক্ষেপ নিয়েছে লুফথানসা। ইতোমধ্যে লোকসানে থাকা সিটি লাইন সেবা বন্ধ করা হয়েছে এবং ২৭টি বিমান অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জ্বালানির দাম আগের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। অক্টোবর পর্যন্ত ফ্লাইট কমানোর মাধ্যমে প্রায় ৪০ হাজার টন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য রয়েছে, যদিও এটি মোট আসন সক্ষমতার একটি ছোট অংশ।

এছাড়া ইউরোপের বিভিন্ন অলাভজনক রুট বন্ধ করে ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ থেকে ফ্লাইট কমানো হচ্ছে। একই সঙ্গে জুরিখ, ব্রাসেলস ও ভিয়েনা থেকে রুট সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়া এবং হরমুজ প্রণালির অনিশ্চয়তার কারণে বৈশ্বিক বিমান খাত বাড়তি চাপে পড়েছে, যার প্রভাব ইতোমধ্যে যাত্রীদের টিকিট মূল্যেও পড়তে শুরু করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.