কুয়েতে অবশেষে বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠছে। দেশটির সরকার জানিয়েছে, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ—দুটি এয়ারলাইনই আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে যাত্রী বহন শুরু করবে।
প্রথম ধাপে ১২টির বেশি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হবে।
সরকারি যোগাযোগ কেন্দ্র সামাজিক মাধ্যমে তালিকা প্রকাশ করে জানিয়েছে, এই ফ্লাইটগুলো বাণিজ্যিক ভিত্তিতে চালু করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর আবার খোলা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে সতর্কতামূলকভাবে সব ফ্লাইট বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। অবশেষে প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিমানবন্দরটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
