থাই এয়ারওয়েজের বিরুদ্ধে মানিস্যুট মামলা

1485341201থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনালসহ তিনজনের বিরুদ্ধে মানিস্যুট মামলা করেছেন মিসেস ছাদিয়া আফরোজ। বুধবার ঢাকার যুগ্ম-জেলা জজ প্রথমের বিচারক উত্পল ভট্টাচার্যের আদালতে এই মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আগামী ৬ মার্চ সমন ফেরতের জন্য দিন ধার্য করেছে আদালত।

বাদী ৫০ হাজার ১৫০ টাকার কোর্ট ফি দাখিল করে আদালতে মামলা করে তার পক্ষে ডিক্রি চেয়েছেন। বাদী উল্লেখ করেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশে গত ৫ অক্টোবর পাসপোর্ট ও ভিসা জমা দিলে, ভিসার মেয়াদ শেষ দেখিয়ে যাত্রা স্থগিত করে দেন ৩ নং বিবাদী স্টেশন ম্যানেজার। বাদীর দাবি, ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও তার যাত্রা স্থগিত করায় ১৭ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা ক্ষতি হয়েছে। এই টাকা পাওয়ার জন্য বাদী মানিস্যুট মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এটিএম গোলাম গাউস। মামলার তিনজন বিবাদী হলেন, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, জেনারেল ম্যানেজার অব বাংলাদেশ ও স্টেশন ম্যানেজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.