যুক্তরাষ্ট্র ও গ্রিসের মধ্যে এমিরেটসের দৈনিক ফ্লাইট

469160এমিরেটস এয়ারলাইন্স ১২ মার্চ দুবাই থেকে ভায়া এথেন্স নিউইয়র্ক মেট্রোপলিটন এরিয়ার নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক ফ্লাইট উদ্বোধন করবে। এতে গ্রিসের রাজধানী ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমিরেটসের সরাসরি ফ্লাইট যোগাযোগ স্থাপিত হবে। বর্তমানে দুবাই এবং নিউইয়র্ক জেএফকে বিমানবন্দরের মধ্যে এমিরেটসের দৈনিক চারটি ফ্লাইট চলাচল করছে। নিউআর্ক হবে নিউইয়র্ক মেট্রপলিটন এরিয়ায় এমিরেটসের আরও একটি গন্তব্য।
দুবাই-এথেন্স-নিউআর্ক রুটে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর পরিচালনা করবে এমিরেটস। উড়োজাহাজটির প্রথম শ্রেণীতে আটটি, বিজনেস শ্রেণীতে ৪২টি এবং ইকোনমি শ্রেণীতে ৩০৪টি আসন থাকবে। এর বেলিহোল্ডে ১৯ টন মালামাল পরিবহন করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্র ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও সুদৃঢ় জাতীয় নিরাপত্তা এলায়েন্স বর্তমান। যুক্তরাষ্ট্র প্রায় ১৩ লাখ গ্রিকের আবাস ও কর্মস্থল। গ্রিকদের একটি বড় অংশ বসবাস করে নিউইয়র্ক মেট্রপলিটন এরিয়ায়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.