মালয়েশিয়ায় পাঠাতে এসএমএসে প্রতারণার ফাঁদ!

Malaysia-Bangladeshএভিয়েশন নিউজ: সরকারিভাবে রেজিস্ট্রিকৃত মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের বিভিন্ন মোবাইলে ‘ভিসা এসেছে’ বলে এসএমএস পাঠাচ্ছে একশ্রেণির প্রতারকচক্র। এসএমএস বার্তায় ইসলামী ব্যাংকের একটি নির্দিষ্ট একাউন্টে ভিসা ফি বাবদ টাকাও চাওয়া হচ্ছে।

তবে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে অনুরোধ জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এ ব্যাপারে যে কোনো তথ্য জানার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এ ধরনের বার্তাকে প্রতারণার ফাঁদ হিসেবে চিহ্নিত করেছে সরকার। আর সে কারণে এ বিষয়ে সাবধান থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, এটি সঠিক নয়, প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ। শুক্রবার রাতে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ‘ভিসা এসেছে’ বলে সরকারিভাবে রেজিস্ট্রিকৃত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিভিন্ন মোবাইলে এসএমএস পাঠাচ্ছে একশ্রেণির প্রতারকচক্র।

বার্তায় ভিসা ফি বাবদ একটি নির্দিষ্ট অংকের টাকা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ৪ মে’র মধ্যে জমা দেওয়ার জন্যও বলা হচ্ছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। ওই ক্ষুদেবার্তাটি সঠিক নয় এবং এটি প্রতারণার জন্যই করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.