মালয়েশিয়ায় ২ বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার

মালয়েশিয়ায় ২ বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৩ জানুয়ারি, রবিবার কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক স্থান থেকে তাদের হাত পা ও চোখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া এবং অপরজন হলেন, একই থানার বাসিন্দা কানাই নগর গ্রামের কালা মিয়ার পুত্র মো. নাসির উদ্দিন।

তাদের পাশের রুমে বসবাসরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা জানিয়েছেন নিহত যুবক ২ জন একই সঙ্গে একটি আবাসিক হোটেল বয় হিসেবে চাকুরি করতেন। একই সঙ্গে রুমে থাকতেন। তবে কি কারণে তারা খুন হয়েছেন এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্য ন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে পুলিশ বলছে তদন্ত চলছে।

এ ঘটনার পর তাদের গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.