যেভাবে স্বর্ণসহ ধরা পড়লেন বিমানের কার্গো সহকারী এমদাদ

যেভাবে স্বর্ণসহ ধরা পড়লেন বিমানের কার্গো সহকারী এমদাদ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের বাইরে থেকে বাংলাদেশ বিমানের কার্গো হেলপার এমদাদ হোসেন চৌধুরীকে (৪৬) ৩৮টি স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন সবমিলিয়ে প্রায় চার কেজি। যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া)) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, জব্দ করা ৩ কেজি ৮০০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। গ্রেপ্তার দুই ট্রাফিক সহকারী এমদাদ হোসেন ও মো. আবদুর রহিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্বর্ণ চোরাচালানের শুরুটা সুন্দর হলেও শেষটা ছিল তার জন্য কষ্টের। স্বর্ণগুলো নিয়ে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে, আইডি কার্ড (পরিচয় পত্র) ও গায়ের কটি (বিমানবন্দরে কর্মরত কর্মচারীদের জন্য নির্ধারিত পোশাক) ভুল করে বিমানের কাছেই ফেলে ছুটতে থাকেন বিমানবন্দরের হ্যাঙ্গার গেটের দিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সঙ্গে আইডি কার্ড না থাকায় বহিরাগত ভেবে তাকে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। একপর্যায়ে এমদাদ হোসেনের দেহ তল্লাশি করে হতবাক বনে যান দায়িত্বরত এপিবিএন’র সদস্যরা। প্যান্টের পকেট থেকে জব্দ করা হয় প্রায় দুই কোটি টাকা মূল্যের প্রায় চার কেজি স্বর্ণের বার। পরে এমদাদ হোসেনের তথ্যে দুপুর পৌনে ২টার সময় গ্রেপ্তার করা হয় এই স্বর্ণপাচারে এমদাদকে সহযোগিতাকারী বিমানের আরেক কর্মী মো. আবদুর রহিমকে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.