শাহজালালের নিরাপত্তায় কাজ করছে জার্মান শেফার্ড, ল্যাব্রাডর ও বেলজিয়াম মেলানিয়াস

শাহজালালের নিরাপত্তায় কাজ করছে জার্মান শেফার্ড, ল্যাব্রাডর ও বেলজিয়াম মেলানিয়াস

জার্মান শেফার্ড, ল্যাব্রাডর ও বেলজিয়াম মেলানিয়াস নামে তিনটি কুকুর এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে কাজ করবে এ ডগ স্কোয়াড।

সূত্র জানায়, দুই বছর আগে কুকুরগুলো ইংল্যান্ড থেকে আনা হয়। পরে দীর্ঘদিন প্রশিক্ষণ শেষে তাদেরকে এখন স্কোয়াডে যুক্ত করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে সম্প্রতি দেশের সব বিমানবন্দরে ডগ স্কোয়াড গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে শাহজালালে এ ডগ স্কোয়াড নামানো হচ্ছে। পর্যায়ক্রমে আনা হবে আরও ৮টি কুকুর।

জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর এবং বেলজিয়াম মেলানিয়াস জাতের আটটি কুকুরকে আমেরিকান দূতাবাসের সহযোগিতায় প্রশিক্ষণ দেয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি ছাড়াও মাদক এবং বিস্ফোরক শনাক্তে বিশেষভাবে কাজ করবে এ কুকুরগুলো।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘আমরা প্রায় ২ বছর আগে ইংল্যান্ড থেকে বাচ্চা ডগ এনেছিলাম। এনে এখানকার পরিবেশ ও ভাষার সঙ্গে মিলিয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি। আমেরিকান অ্যাম্বাসি বিশেষভাবে আমাদের সহায়তা করেছে। ৮টির মধ্যে ৪টি পুরোপুরি ডিউটি করছে। এগুলোকে বিস্ফোরক ও মাদকের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন টেস্টে তারা সফলও হয়েছে। আমরা বক্সের ভেতর মাদক রেখে টেস্ট করেছি, তারা শনাক্ত করতে পেরেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.