আমাজনে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আমাজনে বিমান বিধ্বস্ত, নিহত ৪

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের আমাজন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়,মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে পাইলট ও তিন আরোহী ছিলেন।তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি।  বিমান বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইকুয়েডরের আমাজন অঞ্চলের মোরোনা স্যান্টিয়াগো ও জামোরা চিনচিপে সীমান্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। কয়েক ঘণ্টার দীর্ঘ অভিযানের পর ইকুয়েডরের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা শনিবার বিমানটির আরোহীদের মরদেহ উদ্ধার করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.