ছয় মাসেও নিয়োগ হয়নি বাংলাদেশ বিমানের এমডি

ছয় মাসেও নিয়োগ হয়নি বাংলাদেশ বিমানের এমডি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে চলতি বছরের ১২ই মার্চ। দেশি বিদেশী অনেক প্রার্থীই সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে আগামীকাল বিমানের বোর্ড সভা থেকে এ ব্যপারে একটি নির্দেশনা আসতে পারে।

বাংলাদেশ বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ভারপ্রাপ্ত হিসেবে কাজ করছেন এমডি ও সিইও পদে। গুরুত্বপূর্ণ দুটি পদে একই ব্যক্তি থাকায় দৈন্যদিন কাজকর্মে কিছুটা সমস্যা হচ্ছে।

এমডি ও সিইও নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এভিয়েশন খাতে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা ও বিমানের ব্যবস্থাপনার উচ্চ পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ১০ বছরের। গত ১৫ই এপ্রিল ছিল অবেদন পত্র জমা দেয়ার শেষ দিন। ১২ জন বিদেশীসহ ৭০জন প্রার্থী আবেদন করেছিলেন। সাক্ষাৎকার পর্ব শেষ হলেও নিয়োগ বাকি রয়েছে এখনো।

বিমানে এই উচ্চ পদের নিয়োগে প্রার্থী তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ৩ই সেপ্টেম্বরের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারে বিমান কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হক বলেন, ‘বিমানে এমডি, ডিএমডি নিয়োগের বিষয়টা একই পর্যায়ে আছে। বিমানের এমডি নিয়োগের ব্যাপারে একটা শর্ট লিস্ট করা হয়েছে। বিমান বোর্ড এ বিষয়ে সিন্ধান্ত নেবে। আশা করছি তিন তারিখ এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

গত ৩১শে মে পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও দুর্নীতির অভিযোগ উঠায় এক মাস আগেই ৩০শে এপ্রিল বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.