এপ্রিলে চালু হবে সিলেট-হিথ্রো বিমানের সরাসরি ফ্লাইট: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-হিথ্রো সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। সে লক্ষ্যে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, সিলেটবাসীর জন্য এটা একটা বিশেষ সুখবর আপনাদের আর ঢাকায় যেতে হবে না। এপ্রিল থেকে সরাসরি যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।

শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর কাজিরগাঁওয়ে মরহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে হবে। আমি চেষ্টা করেছি দুর্নীতিবাজদের আইনের আওতায় নিতে।

তিনি বলেন, ইতিমধ্যে বিমানের অনেক দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। বিমানে যারাই অপকর্ম করবে কিংবা অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.