নাগরিকদের ভ্রমণ বন্ধে শক্তি প্রয়োগের হুমকি ইরানের

করোনার বিস্তার রোধে নাগরিকদের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণে সীমাবদ্ধ করার নির্দেশ দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এ জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে জানিয়েছে দেশটি। আজ শুক্রবার এক নির্দেশনায় ইরান কর্তৃপক্ষ বলেছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ১২৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৪৭ জন। এই পরিস্থিতিতে ভ্রমণ সীমাবদ্ধ করা ছাড়া বিকল্প কিছু নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তবে তিনি শক্তি প্রয়োগের হুমকির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেননি। তবে তিনি স্বীকার করেছেন যে ভাইরাসটি এখন পর্যন্ত ইরানের ৩১ টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

সরকারের তরফে এই হুমকি এমন এক সময়ে দেওয়া হল, যখন করোনা ঠেকাতে ইরানের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজন এই ছুটির সুযোগে ক্যাস্পিয়ান সাগর এবং ইরানের অন্যান্য দর্শনীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করছে। শুক্রবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তেহরান থেকে ক্যাস্পিয়ান উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে এমন লোকদের দীর্ঘ লাইনের একটি ছবি পোস্ট করেছে। যদিও কর্তৃপক্ষ লোকদের তাদের নিজ নিজ শহরে থাকতে বলেছিল।

এর আগে বৃহস্পতিবার ইরান ভাইরাসটির বিস্তার রোধে দেশটির প্রধান প্রধান শহরগুলোতে চেকপোস্ট বসানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল।

ইরান তার প্রধান শহরগুলিতে জুমার নামাজ বাতিল করেছে। ইরানের প্রতিবেশি দেশ ইরাক কারবালায় শুক্রবারের নামাজ বাতিল করেছে, যেখানে দেশের শীর্ষ শিয়া আলেমদের পক্ষে সাপ্তাহিক খুতবা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ইতোমধ্যে কোরআনের দুটি আয়াতে নামাজের সীমাবদ্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং নামাজের স্থায়ীত্‌ব যাতে ১০ মিনিটের বেশি না হয় সে নির্দেশনা জারি করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.