শনিবার বিকাল সাড়ে ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা থেকে শোভাযাত্রা বের হয়ে ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউ হয়ে ৭৭ স্ট্রিটের পিএস ৬৯ মিলনায়তনে শেষ হয়।
নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনামঞ্চ আয়োজিত এ শোভাযাত্রায় নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, রাজ্য ও স্থানীয় প্রশাসনের কয়েকজন প্রতিনিধি, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেনসহ কয়েকশ’ প্রবাসী অংশ নেন।
এর আগে ডাইভার্সিটি প্লাজায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত কবিতা আবৃত্তি, গণসংগীতের আসর ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।