নিউইয়র্কে তনু হত্যার প্রতিবাদে সভা

comilla20160329051435কুমিল্লা জেলা সোসাইটি যুক্তরাষ্ট্রের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজেরে ছাত্রী তনু হত্যার প্রতিবাদ সভা পালিত হয়। রোববার (২৭ মার্চ) নিউইয়র্কের জেকসন হাইটস্থ একটি রেস্টুরেন্টে এ সভা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন ভূইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক কামাল ও আজাদ বাকির বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা আক্তরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি বদরুল হক আজাদ , সহ-সভাপতি কবির হোসেন, এম এ রহিম, খাইরুল ইসলাম খোকন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন , সাংগঠনিক সম্পাদক মনিরুল হক মজাদার লিটন ,অর্থ সম্পাদক সাইফুল আমিন ,প্রচার সম্পাদক মোঃ আবদুল মতিন , ক্রীডা ও সাংস্কৃতিক সম্পাদক ইভা ইসমত পপি , কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন সরকার, লেয়াকত আলী, সোলায়মান ভূইয়া, মো. তফা রিপন, একেএম কামাল উদ্দিন খান, মো. তাক আহম্মেদ ও খোরশেদ আলম মেম্বার প্রমুখ।

বক্তারা সবাই একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। এদিকে অনতিবিলম্বে তনু হত্যার প্রকৃত অপরাধীকে বিচারের মুখোমুখি করার জন্য জোর দাবি জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.