যুক্তরাজ্যের সাউথব্যাংক এলাকার ‘লন্ডন আই’-এর পাশে শাহরুখের মূর্তিটি রাখার সিদ্ধান্ত নিয়েছে মাদাম তুসো কর্তৃপক্ষ। এরপর সেটি আবার নিয়ে যাওয়া হবে তার পুরোনো ঠিকানায়। বিশ্বজুড়ে ‘বলিউড বাদশা’র ভক্তসংখ্যা তো আর কম নয়। এবার তাঁরা খুব কাছ থেকে প্রিয় অভিনেতার মূর্তিটি দেখতে পারবেন।
শাহরুখের মূর্তির পোশাকও পরিবর্তন করা হবে এদিন। তাঁর নতুন ছবি ফ্যান-এর বেশভূষায় মোমের শাহরুখকে দেখা যেতে পারে। জাদুঘরের এক মুখপাত্র এমন তথ্যই দিয়েছেন।
শাহরুখ ছাড়াও মাদাম তুসো জাদুঘরে রয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, হৃতিক রোশন, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের মোমের মূর্তি।
শাহরুখের ফ্যান ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৫ তারিখে।