ঈদে উপলক্ষে কক্সবাজারে প্রতিদিন ৫ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার 

ঈদে উপলক্ষে কক্সবাজারে প্রতিদিন ৫ ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার

ঢাকা: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণ আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে NOVOAIR। এয়ারলাইনসটি জানিয়েছে, ঈদ মৌসুমে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে।

সমুদ্র, সূর্যাস্ত ও প্রকৃতির শান্ত সৌন্দর্যে ভরপুর কক্সবাজারে ঈদের ছুটি কাটাতে আগ্রহী ভ্রমণপিপাসুদের জন্য এই অতিরিক্ত ফ্লাইট সুবিধা বড় স্বস্তি এনে দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে এয়ারলাইনসটির পক্ষ থেকে যাত্রীদের দ্রুত টিকিট বুকিং সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। যাত্রীরা NOVOAIR-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারবেন। এছাড়া বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য হেল্পলাইন ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রতি ঈদেই কক্সবাজার রুটে যাত্রীচাপ বেড়ে যায়। বাড়তি চাহিদা সামাল দিতেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসটি।

Comments (0)
Add Comment