মাছুদা খাতুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি এ বছর এহসান এয়ার ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরব গেছেন। তার পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১।
এদিকে ২ আগস্ট মধ্যরাত পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চারটি ফ্লাইটে ১ হাজার ৪১৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ১২ হাজার ২৬২ জন হজযাত্রী।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন মোট ৯৮ হাজার ৬৮৩ জন। হজ ফ্লাইট শেষ হবে ৩০ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর থেকে।